বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত পরিবেশবান্ধব উৎপাদনের দিক থেকে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি আরও পাঁচটি পোশাক কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে।